নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হতেই ভেটাগুড়িতে অশান্তি
দি নিউজ লায়ন ; দিনহাটা কেন্দ্রে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই সন্ত্রাস শুরু করে দিলেন কোচবিহারের ভাজপা সাংসদ নিশীথ প্রামানিক। রবিবার রাতে দিনহাটার ভেটাগুড়ি এলাকায় তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় নিশীথ অনুগামী ভাজপার দুষ্কৃতীরা। মারধর বাড়ি ভাঙচুরের পাশাপাশি চলে ব্যাপক বোমাবাজি।
তৃণমূলকর্মী লক্ষীকান্ত বর্মন, মনা বর্মনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। ভাঙচুর করা হয়েছে তাদের বাড়িঘর। ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি অনন্ত কুমার বর্মা বলেন, বিগত বেশ কিছুদিন থেকেই এলাকায় তৃণমূলের ক্ষমতা বৃদ্ধি হয়েছে। যে কারণে ভাজপা চিন্তায় পড়েছে। রবিবার রাতে নিশীথের মদতে ভাজপার দুষ্কৃতি বাহিনী হামলা চালায়। হামলার খবর পেয়ে এলাকায় যায় বিরাট পুলিশ বাহিনী।
বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। জেলা তৃণমূলের অভিযোগ, নিশীথ প্রামাণিকের প্রত্যক্ষ মদতে গোটা কোচবিহার জেলা জুড়েই তৃণমূলের উপর হামলা হচ্ছে লোকসভা ভোটের পর থেকে। এবার বিধানসভা ভোটে দিনহাটা থেকে ভাজপার প্রার্থী হয়েছেন নিশীথ।
প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকে দিনহাটা বিধানসভা এলাকা দখল করতে চাইছে নিশীথের গুন্ডাবাহিনী। যে কারণে তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে। তৃণমূলের হুঁশিয়ারি গায়ের জোরে ভাজপা যদি ভোট করাতে চায় তাহলে তৃণমূলও তার যোগ্য জবাব দেবে। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে গুন্ডামির বিরুদ্ধে প্রতিরোধ হবে।

Post a Comment